× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে শপিংমলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০২২

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের একটি শপিংমলে এলোপাতাড়ি গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এ সময় সেখানে থাকা একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তির গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) ইন্ডিয়ানার গ্রিনউড পার্কের মলে প্রবেশ করেন। এ সময় ফুডকোর্টে ঢুকে গুলি চালাতে শুরু করেন ওই ব্যক্তি। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম ইসন বলেন, ওই ব্যক্তি একটি রাইফেল ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করেন এবং ফুডকোর্টে গুলি চালাতে শুরু করেন। একজন সশস্ত্র বেসামরিক ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করেছেন। এ ঘটনায় মোট চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে সন্ধ্যায় ৬টার দিকে অফিসাররা সেখানে পৌঁছান। অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা তা অনুসন্ধান করছেন। তবে তারা ধারণা করছেন ফুডকোর্টের বাইরে গুলি চালানো হয়নি।

ইসন জানিয়েছেন, পুলিশ একটি সন্দেহজনক ব্যাকপ্যাক বাজেয়াপ্ত করেছে, যা ফুডকোর্টের কাছে একটি বাথরুমে ছিলেন ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ এবং একাধিক সংস্থা ঘটনার তদন্ত করছে।

ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিশপ্রধান ক্রিস বেইলি বলেন, আমাদের দেশে এ রকম আরেকটি ঘটনার কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি। তবে সংশ্লিষ্ট এলাকায় কোনো সক্রিয় হুমকি নেই।

গ্রিনউড হলো ইন্ডিয়ানাপোলিসের একটি দক্ষিণ শহরতলি যেখানে জনসংখ্যা প্রায় ৬০ হাজার। মেয়র মার্ক মায়ার্স ভুক্তভোগী এবং নিহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঢেউয়ে এ হামলা সর্বশেষ। সেখানে বছরে প্রায় ৪০ হাজার জনের আগ্নেয়াস্ত্রের কারণে মৃত্যু ঘটেছে। এক বিবৃতিতে মেয়র বলেন, এই ট্র্যাজেডি আমাদের সম্প্রদায়ের মূলে আঘাত করেছে।

শিকাগোর একটি সমৃদ্ধ শহরতলিতে ৪ জুলাই একটি প্যারেডে বন্দুকধারী গুলি চালানোর কয়েক সপ্তাহ পরে এ ঘটনায় ঘটল। ওই ঘটনায় সাতজন নিহত এবং কমপক্ষে তিন ডজন আহত হন।

গত মে মাসে যুক্তরাষ্ট্রে গুলি চালিয়ে দুটি গণহত্যার ঘটনা ঘটে, যাতে দেখা যায় ১০ জন কৃষ্ণাঙ্গ লোককে নিউইয়র্কের একটি সুপারমার্কেটে গুলি করে হত্যা করা হয় এবং টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৯ শিশু ও দুই শিক্ষককে হত্যা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..