× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

শপথ নিলেন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ বছরের শুরুতে বর্তমান মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হলেন তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। এর মধ্য একজন প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ মন্ত্রী হলেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার ও লক্ষ্মীপুরের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। আর রাজবাড়ীর সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুপুর আড়াইটা নাগাদ গাড়ি পাঠানো হয় হবু মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাড়িতে।

বেলা সাড়ে ৪টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল। পরে বেলা ৪টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে আসেন সংসদ সদস্য কাজী কেরামত আলী।

মৎস্য ও প্রাণি সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আসেন ৪টা ৫০ মিনিটে। সব শেষে বঙ্গভবনে আসেন প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। তিনি বেলা ৪টা ৫৫ মিনিটে পৌঁছান বঙ্গভবনে।

এর আগে ২০১৫ সালের ১৪ জুলাই ৫ জন শপথ নিয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..