× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

admin
হালনাগাদ: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

নানা নাটকীয়তার পর অবশেষে হুইল চেয়ারে করে এসে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ রোববার বেলা ১২টার দিকে রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদকে শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ, শুক্রবার জাতীয় পার্টি, বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও শপথ নেননি এরশাদ।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনে মহাজোটের প্রার্থী ২৮৮টি আসনে বিজয়ী হয়। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন। মহাজোটের শরিকরা শপথ নিলেও ঐক্যফ্রন্টের কোনও সংসদ সদস্য এখনও শপথ নেননি। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর আগে শনিবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন। শনিবার (৫ জানুয়ারি) দুপুরের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে হুসেইন মুহম্মদ এরশাদের এপিএস মনজুরুল ইসলাম শনিবার জানিয়েছিলেন, স্যার (এরশাদ) দুপুরে (শনিবার) সিএমএইচে গিয়েছিলেন রক্ত পরীক্ষার জন্য। এ সময় ডাক্তার তাকে অবজারভেশনে থাকার অনুরোধ করেন। সে কারণে তিনি শনিবার থেকে হাসপাতালে আছেন। রোববার শপথ নেয়ার কথা রয়েছে তার।


এ ক্যটাগরির আরো খবর..