× Banner
সর্বশেষ
জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর

শনির আখরায় দনিয়া সাংস্কৃতিক জোটের মানববন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

সংস্কৃতি ডেস্ক: মুক্তমঞ্চ, আধুনিক মিলনায়তন, খেলার মাছ ও শনি আখড়া মহাসড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে দনিয়া সাংস্কুতিক জোটের উদ্যোগে শুক্রবার সকালে মানববন্ধন করেছে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা।
মানবন্ধনে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের দাবির প্রতি একাত্মতা জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি আক্তারুজ্জামান।
দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি মো: শাহ্ নেওয়াজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এ কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ঈস্রাফিল সর্দার, ইউপি সদস্য শাহ আলম, দনিয়া সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এম এ আজাদ, জাকির হোসেন, মহসিন, গিয়াস উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে ছিল দনিয়া পাঠাগার, দনিয়া সবুজ কুড় কঁচি কাঁচার মেলা, সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্র সহ অনেক সংগঠনের কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..