× Banner
সর্বশেষ
সকালের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড, জোড়া গোলে ইতিহাসে বেলিংহ্যাম আজ ১২ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুলাই (২৭ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক

শনিবার মুজাহির সঙ্গে দেখা করবেন আইনজীবীরা

admin
হালনাগাদ: শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত কারাবন্দী জামায়াতে ইসলামীর  সেক্রেটারি  জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান  মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করবেন তার আইনজীবীরা।

শনিবার সকাল সাড়ে ১০ টায় এডভোকেট শিশির মনির, এডভোকেট মশিউল আলম, এডভোকেট মতিউর রহমান আকন্দ ও এডভোকেট গাজী তামিমসহ ৫ সদস্য বিশিষ্ট আইনজীবীদের একটি প্রতিনিধি দল ঢাকা  কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে  দেখা করবেন।সাক্ষাৎকালে সর্বশেষ আইনি প্রক্রিয়া রিভিউ আবেদনের বিষয়ে কথা বলবেন বলে জানা গেছে।

আপিল বিভাগের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে আলোচনা করতে যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে কারাগারে সাক্ষাতের অনুমতি চেয়েছেন তার আইনজীবীরা।মুজাহিদের আইনজীবী শিশির মনির শুক্রবার বলেন, আমরা  মোট পাঁচজন আইনজীবী শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা  কেন্দ্রীয় কারাগারে যাব। রিভিউ আবেদন করার গ্রাউন্ড নিয়ে আলোচনা করব আমরা। শিশির মনির জানান, আইনজীবী নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান ও গাজী তামিম তার সঙ্গে থাকবেন। ঢাকা  কেন্দ্রীয় কারাগারের  জ্যেষ্ঠ  জেল সুপার  মো. জাহাঙ্গীর কবির বলেন, শিশির মনিরসহ কয়েকজন আইনজীবী  দেখা করার অনুমতি  চেয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়ে কাল তাদের জানাব।আপিল বিভাগ গত বুধবার মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় প্রকাশ করে। ওইদিনই তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে  দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দুই ফাঁসির আসামির দণ্ড কার্যকরে মৃত্যু পরোয়ানা জারি করে এবং তা কারা কর্তৃপক্ষের হাতে পাঠিয়ে  দেওয়া হয়। দুই আসামির আইনজীবীরা আগেই জানিয়েছিলেন, রায়ের অনুলিপি হাতে  পেলে তারা রিভিউ আবেদন করবেন। এর অংশ হিসেবেই তারা সাক্ষাতের সময় চেয়ে আবেদন করেছেন।২১ অগাস্ট  গ্রেনেড মামলার আসামি ৬৭ বছর বয়সী মুজাহিদ রিভিউ আবেদন করার জন্য বৃহস্পতিবার  থেকে ১৫ দিন সময় পাবেন। রিভিউ নিষ্পত্তির আগে দণ্ড কার্যকর করা যাবে না।রিভিউ খারিজ হয়ে  গেলে  সেই রায়ের অনুলিপি কারাগারে পাঠানো হবে এবং কারা কর্তৃপক্ষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ইতোমধ্যে বলেছেন, আইন অনুযায়ী যেভাবে অগ্রসর হওয়ার কথা, আমরা  সেভাবেই অগ্রসর হব।


এ ক্যটাগরির আরো খবর..