× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মুজিব জন্মশতবর্ষে শতলক্ষ গাছের চারা রোপণ করা হবে -পরিবেশ মন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ পরিবেশ সুরক্ষায় অধিক পরিমাণে বৃক্ষ রোপণের অংশ হিসেবে সরকার ‘মুজিবশতবর্ষ’ উপলক্ষে শতলক্ষ গাছের চারা রোপণ করবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সরকার বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, ৮ কোটি টাকা ব্যয়ে ৪৯২টি উপজেলায় গাছের চারা রোপণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আজ মৌলভীবাজারের জুড়ী উপজেলার দুটি উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করার আহ্বান জানিয়ে পরিবেশ মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সকল একাডেমিক ভবনই পাকা করার ব্যবস্থা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..