× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

ল্যাপটপ প্রদান করে প্রতিশ্রুতি পূরণ করলেন প্রতিমন্ত্রী পলক

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ মার্চ, ২০১৯

২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ী দলসহ অন্যান্য পদকজয়ীদের হাতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি করে ল্যাপটপ উপহার দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

আজ  চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এসব উপহার সামগ্রী তুলে দেন।

প্রতিমন্ত্রী প্রথম বারে অংশগ্রহণ করেই স্বর্ণপদক অর্জনের জন্য  বাংলাদেশ দলের সকল সদস্যকে অভিনন্দন জানান এবং থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ এর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে সকল ধরণের সহায়তা প্রদানের জন্য অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আই এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ও ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের দলনেতা ড. লাফিফা জামাল ও বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক রেদওয়ান ফেরদৌস।

উল্লেখ্য , গত ৪ মার্চ ২০১৯ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং চ্যানেল আই -এর যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘Future of Robotics and Opportunity for Bangladesh’শীর্ষকএকটিসেমিনারঅনুষ্ঠিতহয়।

প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক বিজয়ীদলসহ অন্যান্য পদক জয়ীদের ডিজিটাল বাংলাদেশ গড়ার হাতিয়ার ল্যাপটপ উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন।

২০১৮ সালের ডিসেম্বর মাসে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই বাংলাদেশ দল একটি স্বর্ণপদক সহ, দুইটি হাইলি কমেন্ডেড পদক এবং একটি টেকনিক্যাল পদক অর্জন করে। বাংলাদেশের প্রতিযোগীরা সেখানে ১৫টি দেশের প্রায় ৮০০ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে।

ক্রিয়েটিভ ক্যাটেগরি জুনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করে চিটাগাং গ্রামার স্কুল (ঢাকা)-এর কাজী মোস্তাহিদ লাবিব, তাফসির তাহরীম ও ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের মেহের মাহমুদের দল ‘রোবোটাইগার্স’। রোবট ইন মুভি জুনিয়র গ্রুপে হাইলি কমেন্ডেড পদক অর্জন করে সানবীমস স্কুলের নাশীতাত যাইনাহ রহমান ও আগা খান স্কুলের যাহরা মাহজারীন পূর্বালীর দল ‘রোবো চ্যালেঞ্জার্স’। স্বর্ণপদক জয়ী চিটাগাং গ্রামার স্কুলের (ঢাকা) কাজী মোস্তাহিদ লাবিব এবং তাফসির তাহরীম রোবট ইন মুভি জুনিয়র ক্যাটাগরিতেও হাইলি কমেন্ডেড পদক পুরস্কার পায়।

ক্রিয়েটিভ ক্যাটেগরি সিনিয়র গ্রুপে টেকনিক্যাল পদক অর্জন করে লালবাগ সরকারী মডেল স্কুল অ্যান্ড কলেজের খায়রুল ইসলাম ও ঢাকা কলেজের সানি জুবায়েরের ‘টিম বাংলাদেশ’ দল। এছাড়া রোবট গ্যাদারিং সিনিয়র গ্রুপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের রাফিহাত সালেহ চৌধুরী।


এ ক্যটাগরির আরো খবর..