× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

লোক সঙ্গীত শিল্পীকে গুলি করে হত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথে এক লোক সঙ্গীত শিল্পী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন। হার্শিতা দাহিয়া (২২) নামে ওই শিল্পী মঞ্চে গান গেয়ে দিল্লীতে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন। এসময় তার শরীরে ৭টি বুলেট বিদ্ধ হয়।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বলছে, তার গাড়িটি পানিপথে পৌছলে খুব কাছ থেকে দুইজন ব্যক্তি তার মাথায় ও ঘাড়ে গুলি করে । এ সময় তার সঙ্গে থাকা অন্যদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। ওই শিল্পী ঘটনাস্থলেই প্রান হারান।

হরিয়ানায় লোক সঙ্গীতের জন্য বিশেষভাবে পরিচিত ওই শিল্পী। তিনি পানিপথে একটি শো শেষ করে দিল্লীতে ফিরছিলেন। বিকেল ৪ টার দিকে একটি কালো গাড়িতে চড়া দুই ব্যক্তি তার গাড়ি সামনে থেকে আটকে দেন।

সিনিয়র পুলিশ অফিসার দেশরাজ বলেন, চামরারা গ্রামে পেছন থেকে আসা একটি গাড়ি তার গাড়িকে সামনে গিয়ে আটকে দেয়। গাড়িতে থাকা দুই ব্যক্তি এসময় তাদের গাড়ি থামাতে বলে। তখন গাড়ি থেকে বেরিয়ে যেতে হার্শিতার চালক ও অন্য দুই সঙ্গীকে জোর প্রয়োগ করে তারা। এসময় হার্শিতার মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ময়নাতদন্ত পরিচালনাকারী ডাক্তার রাজিব মান বলেন, ৭-৮ টি গুলি তার শরীরে বিদ্ধ হয়। তবে শরীর থেকে ৩ টি গুলি উদ্ধার করা গেছে। বাকিগুলো শরীরের ভিতর দিয়ে বেরিয়ে গেছে।

হার্শিতা দাহিয়া সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তাকে হত্যা করার হুমকির কথা জানান তিনি। তবে তিনি এতে ভীত নন বলেও জানান সে ভিডিওতে।

হার্শিতার ছোটো বোন লতা অভিযোগ করেন, এ হত্যার সঙ্গে তার স্বামী জড়িত। অভিযুক্ত ব্যক্তি এখন দিল্লীর কারাগারে আছে। দিনেশ নামে ওই গ্যাংস্টার ২০১৪ সালে হার্শিতা ধর্ষণের সঙ্গে জড়িত। ‌হার্শিতাকে তার স্বামীই খুন করেছে বলে দাবি লতার।

হার্শিতা ছিলেন একজন নৃত্য শিল্পী এবং হরিয়ানার রাগিনী সঙ্গীতের জন্য পরিচিত তিনি। দিল্লীর নারেলাতে তিনি তিন বছর ধরে বাস করছেন।


এ ক্যটাগরির আরো খবর..