× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক অন্যায়কারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না -তথ্যমন্ত্রী নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি  হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নিলেন এ্যাড. এম এ মজিদ ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’ সাপাহারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার খাল খনন কৃষি উৎপাদন বাড়ানোর যুগান্তকারী পদক্ষেপ – শ্রমমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

লোকসান হওয়ায় ব্যবসায়ীর আত্মহত্যা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
sudharam suiside case
লোকসান হওয়ায় ব্যবসায়ীর আত্মহত্যা

নোয়াখালীর সদর উপজেলায় ব্যবসায় লোকসান হওয়ায় এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। নিহত ব্যক্তির নাম সিরাজ দৌলা সুমন (৪২)। তিনি বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের মো.নজিরের ছেলে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে,গতকাল বুধবার সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর এলাকায় আবুল খায়েরের ভাড়া বাসা নারগিস ভিলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন জেলা শহর মাইজদীতে ব্যবসা করত এবং পরিবার নিয়ে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর এলাকায় আবুল খায়েরের ভাড়া বাসায় থাকত। বুধবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা বাসায় ছিলনা। ওই সময় সে তার শাশুড়ির কাছে ফোন দিয়ে ক্ষমা চায়। এরপর পরিবারের সদস্যরা দ্রুত বাসায় ফিরে দেখেন সে তার ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপর এক প্রশ্নের জবাবে সুধারাম থানার উপ-পরিদর্শ (এসআই) মো.মোজাফর আলী নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, ব্যবসায় লোকসান হওয়ার সুমন গলায় ফাঁস দেয়। খবর পেয়ে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্ততি চলছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..