× Banner
সর্বশেষ
ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

লোকনাথ বাবার শুভ আর্বিভাব দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

admin
হালনাগাদ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

শ্রী রবীন্দ্রনাথ বসুঃ  ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আর্বিভাব দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পরিচালনা পরিষদ।

১৮ ভাদ্র ১৪২৪ বাংলা, ৪ সেপ্টেম্বর ২০১৭ইং রাজধানীর গেণ্ডারিয়া থানাধীন স্বামীবাগস্থ লোকনাথ মন্দিরে বিশ্ব মানবতার মূর্ত প্রতীক ত্রিকালদর্শী মহাযোগী জগৎ গুরু শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৮৭তম শুভ আর্বিভাব দিবস উপলক্ষে এ আয়োজন।

এ উপলক্ষে দিন ব্যাপী অনুষ্ঠান। সকাল ৮.৩০ মি. শ্রীশ্রী লোকনাথ বাবার বাল্যভোগ নিবেদন, সকাল ১০.০০টায় দেশ ও জাতীর মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবদ্ গীতা পাঠ, সকাল ১১-৩০মি. শ্রীশ্রী লোকনাথ বাবার রাজভোগ নিবেদন। সন্ধ্যা ৬.১৫ মিঃ ২৮৭ টি ঘৃত প্রদীপ প্রজ্জলন। সন্ধ্যা ৭.০০টায় সন্ধ্যারতি ও আলোচনা সভা। রাত ৯.০০টায় মহাপ্রসাদ বিতরণ।

উক্ত অনুষ্ঠানে সকল শুভানুদ্ধায়ী ও ভক্তবৃন্দদের সবান্ধব উপস্থিতি ও সার্বিক সহযোগিতা করার জন্য সভাপতি শ্রী পংকজ নাথ এম পি ও সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণু পদ ভৌমিক একান্তভাবে প্রত্যাশা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..