× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

খেলা ডেস্ক

লেভান্তেকে সান্তিয়াগো বার্নাব্যুতে ৬-০ গোলে বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ মে, ২০২২
লেভান্তেকে সান্তিয়াগো বার্নাব্যুতে ৬-০ গোলে বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদ

লেভান্তেকে সান্তিয়াগো বার্নাব্যুতে ৬-০ গোলে বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদ। দলের এই দুরন্ত জয়ের দিনে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র।

এই ম্যাচে বেনজেমা ক্লাবের হয়ে ৩২৩তম গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মাদ্রিদ লিজেন্ড রাউলকে ছুঁয়েছেন।

এদিকে এই হারে লা লিগায় তলানির দল লেভান্তে ৩৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে স্পেনের দ্বিতীয় বিভাগে নেমে গেছে। কাগজে কলমে বাকি দুই ম্যাচে তারা অবনমন অঞ্চল উতরাতে পারবে না।

ম্যাচের একদম শুরু থেকেই লেভান্তেকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় মিনিটেই কারিম বেনজেমার হেডার কোনোমতে ঠেকান লেভান্তে গোলরক্ষক দানিয়েল কারদেনাস। ১৩ মিনিটে রিয়ালের অর্ধ থেকে ফেরলান্দ মেন্ডির উদ্দেশ্যে দারুণ এক লম্বা পাস বাড়ান লুকা মদ্রিচ, সেখান থেকে বল দখলে নিয়ে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুঁকে ধ্বংসযজ্ঞের শুরুটা করেন মেন্ডি।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, “এটা আমার প্রথম হ্যাটট্রিক। দারুণ একটি মৌসুম, আমার সতীর্থরা আমাকে অনেক সাহায্য করেছে। কোচ আমাকে হ্যাটট্রিক করার জন্য অনেক সময় দিয়েছিলেন, তাই আমার প্রথম হ্যাটট্রিকে আমি খুব খুশি।”


এ ক্যটাগরির আরো খবর..