লেবাননে ৩ হাজার ৩৬০ কেজি গ্লাস সামগ্রী প্রেরণ করলো বাংলাদেশ

লেবাননে ৩ হাজার ৩৬০ কেজি গ্লাস সামগ্রী প্রেরণ করলো বাংলাদেশ
লেবাননে গ্লাস প্রেরণ

বাংলাদেশ সরকার ও এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জরুরিভিত্তিতে ৩ হাজার ৩৬০ কেজি গ্লাস সহায়তা হিসেবে লেবাননে প্রেরণ করা হয়। এ বিষয়ে লেবানন সরকার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

লেবাননের বৈরুতের বন্দর এলাকায় গত ৪ আগস্টের ভয়াবহ বিষ্ফোরণে ব্যাপক প্রাণহানিসহ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। এ সময় বৈরুতের বিভিন্ন বাসভবন, কলকারখানা ও স্থাপনাসমূহের দরজা-জানালার গ্লাস ভেঙ্গে যায়। এ কারণে লেবানন সরকারের পক্ষ থেকে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের  মাধ্যমে বাংলাদেশ সরকারের নিকট সহায়তা হিসেবে গ্লাস সামগ্রী চাওয়া হয়।

ইতিপূর্বে বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খাদ্যপণ্য ও জরুরি চিকিৎসা সামগ্রী লেবাননে প্রেরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।