× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

লেবাননে আত্মঘাতী বোমা হামলা নিহত ৫

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ উত্তর-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তবর্তী লেবাননের খ্রিস্টান অধ্যুষিত ‘কা’ গ্রামের একটি বাড়ির বাইরে আটটি আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন।  চালানো হয়। লেবাননের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

টেলিগ্রাফ জানায়, লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা প্রাথমিকভাবে চারটি আত্মঘাতী বোমা হামলার তথ্য জানান। পরে আরো চারটি আত্মঘাতী হামলা হয়।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থার কর্মকর্তারা জানান, স্থানীয় সময় গতকাল সোমবার ভোর ৪টা ২০ মিনিটে প্রথম আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে মানুষজন এলে আরো তিন আত্মঘাতী বোমা হামলা চালায়। প্রথম দফার এই হামলায় পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আছেন চার সেনাসদস্য।

টেলিগ্রাফ জানায়, সোমবার সন্ধ্যায় মৃত ব্যক্তিদের শেষকৃত্যের সময় আরো চার আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। তবে দ্বিতীয়বারের হামলায় কেউ হতাহত হননি।

স্থানীয় মেয়র বশির মাতার বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলায় নিহতদের পাঁচজনই কা গ্রামের বাসিন্দা। বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কায় তাঁরা একটি পরিকল্পনা বন্ধ রাখেন। তিনি আরো জানান, প্রথম দফার হামলার সময় চতুর্থ আত্মঘাতীকে তাঁরা গুলি করেন। ওই সময় সে বোমা বিস্ফোরণ ঘটায়।

বিবিসি জানায়, লেবাননে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি বলে জানান দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। তবে লেবাননের শিয়া সংগঠন হেজবুল্লাহর মালিকানাধীন আল মানার টিভি দাবি করেছে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে। এর আগেও লেবাননে কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস।

টেলিগ্রাফ জানায়, হামলার পর থেকেই কা গ্রামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছেন গ্রামটিতে।


এ ক্যটাগরির আরো খবর..