× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

লেনদেনে ঊর্ধ্বগতি রয়েছে

admin
হালনাগাদ: বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

অর্থনীতি ডেস্ক: উভয় পুঁজিবাজারে লেনদেন চলছে মূল্য সূচকের পতনে। তবে লেনদেনে ঊর্ধ্বগতি রয়েছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টি কোম্পানির। আর দর কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৫১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৮২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছ ৩৯টির।


এ ক্যটাগরির আরো খবর..