× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

লেডি গাগা ধর্ষণের শিকার হয়েছিলেন!

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: অভিনেত্রী-গায়িকা লেডি গাগা মাত্র ১৯ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন। এক সাক্ষাত্কারে এমনই চাঞ্চল্যকর দাবি করেন ‘বর্ন দিস ওয়ের’গায়িকা লেডি গাগা। ধর্ষণের ঘটনা তাঁকে মানসিক ভাবে কী ভাবে বদলে দিয়েছে তাও জানান তিনি।

লেডি গাগার দাবি, নিগ্রহের পর বহু বছর কাউকে বলতে পারেননি। অন্তত বছর সাতেক পর প্রথম মুখ খোলেন তিনি।

বছর সাতেক ধরে একটু একটু করে শক্তি সঞ্চয় করে প্রথম এ বিষয় মুখ খুলেন গাগা। তবে কাকে ধর্ষণের কথা প্রথম বলেন তা অবশ্য বলেননি লেডি গাগা। যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া একেবারেই সহজ ছিল না বলে জানাচ্ছেন বিশিষ্ট এই গায়িকা। ধর্ষণের ঘটনা তাঁর মনের উপর চুড়ান্ত ছাপ ফেলে। ‘জানতাম না কী ভাবে এই ঘটনা ভুলে থাকতে হয়। আবার এই ঘটনাকে স্বাভাবিক ভাবে মেনেও নিতে পারতাম না। আমি তো এটাও জানতাম না যে এই ঘটনার জন্য নিজেকে দায়ী করা ঠিক নয়।’—বলেন লেডি গাগা।

বছর ২৯ গায়িকা বলেন, ধর্ষণ একটা পাপ। সেই পাপের জন্য তিনি নিজেই দায়ী, এমন একটা বদ্ধমূল ধারণা গেঁথে বসে তাঁর মনে। তিনি যেমন অত্যাধুনিক পোশাক পরেন তার জন্যই এই ঘটনা ঘটে। তাই নিজেকে দায়ী করতে শুরু করেন তিনি। কিন্তু শারীরিক এবং মানসিক যন্ত্রণা তাঁকে পুরোটা কাবু করতে পারেনি। যন্ত্রণাকে তিনি নিজের শক্তিতে বদলে ফেলেন।

শুধু নিজেকে বদলে ফেলাই নয়, তাঁর মতো আরও অনেকে যাঁরা নানা সময় শারীরিক এবং মানসিক অত্যাচারের শিকার হয়েছেন তাঁদেরও মুক্তির পথ দেখিয়েছেন লেডি গাগা। তিনি বলেন, ‘অনেক সময় দেখেছি অনেকে নিজের অত্যাচারের কথা নিজের মনের মধ্যেই রেখে দেন। গুমড়ে গুমড়ে মরতে থাকেন।’ তাঁর মতে এটা ঠিক নয়। পচা ফলের মতো কোন যন্ত্রণা নিজের মধ্যে না রেখে ঝেড়ে ফেলে দিয়ে মাথা উঁচু করে বাঁচা উচিত।’

তবে কোথায়, কথন ধর্ষিত হয়েছিলেন তা অবশ্য খোলসা করে কিছু বলেননি লেডি গাগা।


এ ক্যটাগরির আরো খবর..