× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

লুইস তার গুরু গেইলের সঙ্গে ব্যাটিংয়ের অপেক্ষায়

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন বরিশাল বুলসের ক্যারিবিয়ান এ ওপেনার। ১০১ রান যোগ করলেন নিজের নামের পাশে, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান।

ব্যাটিংয়ে যতটা আগ্রাসী মাঠের বাইরে ততটাই লাজুক এভিন। সংবাদ সম্মেলনে আসলেন হাসি মুখে। যে কোনো প্রশ্ন শুনলেই নিচে তাকিয়ে একটু লাজুক হাসি দেন। এরপর হাসি মুখেই উত্তর দিতে থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের জার্সি জড়ানোর সুযোগ এখনো হয়নি লুইসের। তার স্বপ্ন মারকুটে ও ব্যাটিংদানব ক্রিস গেইলের সঙ্গে একসঙ্গে ওপেনিংয়ে নামা। ক্রিস গেইলকে আদর্শ মেনেই বড় হয়েছেন। যদি বলা হয়, ক্রিস গেইল তার মেন্টর, তাহলেও ভুল হবে না। কারণ গেইলের মতই বড় বড় শটস খেলার প্রবণতা ও সামর্থ্য লুইসের আছে।

লুইসের স্বপ্ন সহসাই পূরণ না হলেও বিপিএল পূরণ করতে যাচ্ছে। ক্রিস গেইলে আগামী ৪ ডিসেম্বর বরিশাল বুলসে যোগ দেবেন। এরপরই গেইলের সঙ্গে ব্যাটিংয়ে নামার সুযোগ পাবেন এভিন লুইস। স্বপ্নের নায়কের সঙ্গে ব্যাটিং করার জন্যে মুখিয়ে আছেন লুইস। মঙ্গলবার সেঞ্চুরি হাঁকানোর পর সে কথাই জানালেন তিনি।

এভিন লুইসের ভাষ্য, ‘ক্রিস গেইল আমার খুব পছন্দের একজন ব্যাটসম্যান। তার ব্যাটিংয়ের ধরন অনেকটা আমার সঙ্গে মিলে। আসলে আমি তার মতো ব্যাটিং করার চেষ্টা করি। তার মতো বড় ছক্কা মারার চেষ্টা করি। তার মতোই ছক্কা মারতে ভালোবাসি। সত্যি বলতে, সে আমার আদর্শ, আমার গুরু। আমি তাকে অনুসরণ করি।’

ক্যারিয়ারের সবচেয়ে বড় রোমাঞ্চকর মুহূর্তের অপেক্ষায় এভিন লুইস। গেইলের সঙ্গে ব্যাটিং করার বিষয়ে লুইস বলেন, ‘আমার স্বপ্ন তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিং শুরু করব। বিপিএলে আমরা দুজন এক দলে খেলছি। আমার স্বপ্ন অনেকটা পূরণ হচ্ছে! এটা অনেক গর্বের। আমরা দুজনই ক্যারিবিয়ান। গেইল অবশ্যই আমার আজকের পারফরম্যান্সে গর্বিত হবে।’

সেঞ্চুরি তুলে নিতে ৬৪ বল খরচ করেন লুইস। যেখানে ছিল সাতটি চার ও ছয়টি ছয়ের মার। সবচেয়ে বেশি ক্ষোভ ঝারেন রায়ান টেন ডেসকাটের করা ১২তম ওভারে। ওই এক ওভারে তিন ছয় ও দুই চারে ২৬ রান তুলে নেন লুইস।

টার্গেট করেই কি ডেসকাটের ওপর তাণ্ডব চালিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে লুইস বলেন, ‘আমার পছন্দের জায়গায় কোনো বল পেলে কোনো বোলারই ছাড় পাবে না। নিজের জোনে বল পেলে আমি মারবই।’


এ ক্যটাগরির আরো খবর..