× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

পিআইডি

লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক -আসিফ মাহমুদ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
asif

গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। আসন সমঝোতার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেয়ার খবরে এ কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা বলেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আসন সমঝোতার ভিত্তিতে এনসিপির কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের পুনর্বাসিত হতে দেয়া হবে না।

তিনি বলেন, ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই। দলটিকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে।

এদিকে, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২১ মার্চ) ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্রে লিপ্ত।


এ ক্যটাগরির আরো খবর..