× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

লক্ষ্মীপুরে উৎসব-মুখর পরিবেশে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

admin
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

তানভীর আহম্মেদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ২০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং এবতেদায়ী মাদরাসার ১৮৪জন শিশু শিক্ষার্থী অংশ নিয়েছে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায়। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চন্দ্রগঞ্জস্থ খালেকগঞ্জ সূফী রওশন আলী দাখিল মাদরাসা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে প্রায় ২০ হাজার শিক্ষার্থী একযোগে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। সম্পূর্ণ সৃজনশীল পদ্ধতিতে তৈরী প্রশ্নপত্রে এই বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীরা উৎসব-মুখর পরিবেশে অংশ নিতে দেখা যায়।

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আলী হোসেন। পরিদর্শনকালে পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ ও জোন সমন্বয়ক সোহাগ হোসাইন, সাংবাদিক ইমরান হোসেন ও সাংবাদিক তানভীর আহম্মেদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১০ ফেব্রুয়ারী তারিখে সারাদেশে একযোগে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়ে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ-চট্টগ্রাম থেকে সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের আর্থিক সহযোগিতার পাশাপাশি ১৯৯৮ইং সন থেকে শিক্ষার্থীদের মেধার বিকাশে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা চালু করে। ২১তম পরীক্ষা হিসেবে এবারের পরীক্ষাটি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..