× Banner
সর্বশেষ
শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ ক্রীড়াঙ্গনের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব

লিভারের সমস্যার আট লক্ষণ

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: লিভার (যকৃৎ) প্রাণীদেহের বিপাকে কাজ করে। এ ছাড়া এটি শরীরের বিভিন্ন কাজে প্রধান ভূমিকা পালন করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে লিভারের ওজন প্রায় এক দশমিক ৫০ কেজি। সাধারণত দুই ধরনের কোষ দিয়ে লিভার গঠিত হয়। এগুলো হলো  প্যারেনকাইমাল ও নন-প্যারেনকাইমাল।

সারা বিশ্বে প্রায় এক লাখ মানুষ প্রতিবছর লিভারের রোগে মারা যায়। লিভারের যে রোগগুলো সাধারণত হয়, সেগুলো হলো : ভাইরাল হেপাটাইটিস (জন্ডিস), লিভার সিরোসিস, লিভারের ফোঁড়া, পিত্তথলির বা পিত্তনালির রোগ, ফ্যাটি লিভার, লিভার ক্যানসার ইত্যাদি।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিক চাপ, মদ্যপান, ধূমপান ইত্যাদি লিভারের ক্ষতি করে। কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলে বোঝা যাবে লিভারে সমস্যা হচ্ছে। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড হাউস জানিয়েছে এসব লক্ষণের কথা।

    • বারবার বমি হওয়া।
    • ফেকাসে পায়খানা।
    • খাওয়ার পর মুখে তেতো ভাব।
    • পিত্তে সমস্যা।
    • চর্বিজাতীয় খাবার খাওয়ার পর পেট ব্যথা হওয়া।
    • চোখের ওপরে ব্যথা করা।
    • টানা অবসন্নতা।
  • অর্শ্বরোগ এবং স্থায়ীভাবে বর্ধিত শিরা। এ ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।


এ ক্যটাগরির আরো খবর..