লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফুল ইসলাম গাদ্দাফি (৪৯) দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন।
লিবিয়ার গণমাধ্যমগুলো গত বেশ কিছুদিন ধরে সাইফুল ইসলামের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার যে জল্পনা-কল্পনা প্রচার করে আসছিল, কিন্তু রোববার তা সত্য বলে প্রমাণিত হয়েছে।
গাদ্দাফির জীবদ্দশায় সাইফুল ইসলামকে তার উত্তরসূরি মনে করা হতো।
আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।





