× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

লিবিয়া থেকে আরও ১৬৭ জনকে ফেরত এনেছে পররাষ্ট্রমন্ত্রণালয়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
লিবিয়া থেকে আরও ১৬৭

লিবিয়া থেকে আরও ১৬৭ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনা হয়েছে। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র (আইওএম) সহায়তায় ফেরত এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবর্তনকারীদের মধ্যে ১৬ জন বেনগাজি ও আশপাশের এলাকা থেকে স্বেচ্ছায় ফিরে এসেছেন এবং ১৫১ জনকে গানফুদা আটক কেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তারা বৃহস্পতিবার ভোর ৫টায় বুরাক এয়ার পরিচালিত একটি ভাড়া করা বিমানের সাহায্যে দেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের স্বাগত জানান।

মানব পাচারকারীদের মাধ্যমে বিভ্রান্ত এবং সুযোগ-সুবিধার আশায় বেশিরভাগ প্রত্যাবর্তনকারীই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে অভিবাসনের উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিল। লিবিয়ায় অবস্থানকালে তাদের অনেকেই বিভিন্ন সময়ে অপহৃত এবং নির্যাতনের শিকার হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট সকলকে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানিয়ে বলেছেন,  অন্য কেউ যেন অবৈধভাবে লিবিয়ায় প্রবেশের জন্য এই ধরনের বিপজ্জনক পথ ব্যবহার না করে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রতিটি প্রত্যাবর্তনকারীকে নগদ ৬ হাজার টাকা, খাদ্য সরবরাহ, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনে অস্থায়ী আশ্রয় প্রদান করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে বন্দি বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এবং আইওএম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..