× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

লালমোহন পৌরসভা নির্বাচনে ৬৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

ভোলা প্রতিনিধি॥  ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে মোট ৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে স্ব-স্ব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

এদিন, আওয়ামী লীগ প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন লালমোহনে ফরম জমা দিলেও বিএনপি মনোনীত প্রার্থী সোহেল আজিজ শাহীন ভোলা জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী মাকসুদ আহমেদও ভোলায় ফরম জমা দেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আমির খসরু গাজী বলেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত ২ জন মেয়র প্রার্থী, ৫২জন কাউন্সিলর প্রার্থী ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

লালমোহন পৌরসভায় পুরোনো ৯টি ওয়ার্ডসহ নতুন ৩টি ওয়ার্ড মিলিয়ে মোট ১২টি ওয়ার্ডে এবার নির্বাচন হচ্ছে। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ সেপ্টেম্বর এবং প্রত্যাহাররে শেষ দিন ২২ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।

উল্লেখ্য, ১৩ ডিসেম্বর ২০১০ সালে লালমোহন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর মামলার কারণে দীর্ঘ ৯ বছর পর এবার নির্বাচন হচ্ছে। লালমোহন পৌরসভায় ১২টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩,৫৫০ জন। পুরুষ ভোটার ৬৯৪৩ ও নারী ভোটার ৬৬০৭ জন।


এ ক্যটাগরির আরো খবর..