লালমনিরহাট-১(হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক এমপি কাজী নুরুজ্জামান আর নেই

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি:  লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলহাজ্ব কাজী নুরুজ্জামান আর নেই।

মঙ্গলবার সন্ধ্যা ৬.১০ মিনিটে জেলার পাটগ্রাম উপজেলায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজের অধ্যক্ষ ছিলেন। দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এছাড়া তিনি ১৯৭৯ সালে ওই আসন থেকে বিএনপি’র মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।

বুধবার দুপুর ২ টায় পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজ মাঠে প্রথম নামাজে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি কুচলিবাড়ীতে বিকাল ৪ টায় দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।