× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

লালন শাহ’র তিরোধান দিবসে ঝিনাইদহে স্মরণসভা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
লালন শাহ’র তিরোধান দিবস

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১৩০ তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ লালন পরিষদ ও ঝিনেদা থিয়েটার নামের ২ টি সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় লালনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য অশোক ধর, ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু, ভোর হলো ঝিনাইদহ’র সভাপতি পারভেজ ইমাম আজাদ, লালন পরিষদের সাধারণ সম্পাদক মুকুল সাই, ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদসহ অন্যান্যরা। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে স্থানীয় শিল্পীরা লালনের গান পরিবেশন করেন। শত শত দর্শক লালনের গান উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..