সালথায় শীতার্তদের মাঝে লাবু চৌধুরীর কম্বল বিতরণ

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: আওয়ামী লীগের মাননীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। আজ সকাল ৮টায় উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে উপনেতার বাসভবনে উপস্থিত দরিদ্র নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা-সালথা সার্কেল এফ.এম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

এসময় জনাব লাবু চৌধুরী বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী তার সারাটা জীবন সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের মানুষের জন্য কাজ করে আসছেন। আমিও মায়ের মতো করে আজীবন  আপনাদের সেবা করতে চাই। সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুরের মানুষের সুখে-দুখে পাশে থাকতে চাই। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।