× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

লাদেন যেভাবে টুইন টাওয়ারে হামলার আইডিয়া পান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ওসামা বিন লাদেন কোথা থেকে নিয়েছিলেন ৯/১১ হামলার আইডিয়া?

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে বিমান হামলা চালায় আল-কায়েদা। সে বিষয়ে এবার মুখ খুলেছে বিশ্বের শীর্ষ এই সন্ত্রাসী সংগঠন।

আল-কায়েদার সাপ্তাহিক পত্রিকা আল-মাসরাহ তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, মিশরের একজন পাইলট ১৯৯৯ সালে ইচ্ছাকৃতভাবে একটি  বিমান মহাসাগরে ডুবিয়ে দেন। ওই ঘটনায় মারা যায় ২১৭ জন আরোহী, যাদের মধ্যে ১০০ জন মার্কিন নাগরিক ছিল।

ওই পাইলটের নাম ছিল গামিল আল-বাতৌতি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে কায়রো আসার পথে আল-বাতৌতি বিমানটি ইচ্ছাকৃতভাবে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেন।

আল-বাতৌতির ওই ঘটনা থেকে ওসামা বিন লাদেন ধারণা নেন, বিমান দিয়ে হামলা করা যায়। বিমান দুর্ঘটনার কথা শোনার পর ওসামা না কি বলেছিলেন, কেন সে (বাতৌতি) বিমানটি পাশের কোনো ভবনের ওপর ফেলল না। এরপর তিনি বিমান দিয়ে যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করেন।

আল-কায়েদার সাময়িকী আল-মাসরাহতে ‘সেপ্টেম্বর ১১ হামলা- না বলা গল্প’ শিরোনামের একটি লেখায় এ কথা বলা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা নিয়ে নানা বিতর্ক রয়েছে। কিন্তু তারপরও আল-কায়েদার সাময়িকীতে হামলার বিষয়ে বিন লাদেনের পরিকল্পনা এটিই প্রমাণ করে, ওই হামলা আল-কায়েদাই করেছিল।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া


এ ক্যটাগরির আরো খবর..