× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

লাউয়াছড়ার পঁচিশ হাজার গাছ কাটার প্রস্তাবনার প্রতিবাদে মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গলঃ রেলওয়ে কর্তৃক লাউয়াছড়া জাতীয় উদ্যানের ২৫ হাজার গাছ কাটার প্রস্তাবনার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার শ্রীমঙ্গল চৌমুহনীতে ‘লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন’র উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের আহ্বায়ক জলি পাল, যুগ্ম আহ্বায়ক জাভেদ ভুইয়া, সদস্য সচিব হাসান অনির্বাল, মীর ইউসুফ আলী, শিক্ষাবিদ সাইয়্যেদ মুজিবুর রহমান, আব্দুর রব প্রমুখ।

বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলঘেঁষা লাউয়াছড়া জাতীয় উদ্যান এ দেশের একমাত্র রেইন ফরেস্ট।

এই ন্যাশনাল পার্ক শুধু যে প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য শুধু তাই নয়, দেশের সবক’টি বনাঞ্চলের মধ্যে সবচেয়ে নান্দনিক ও আকর্ষণীয়। ১২৫০ হেক্টর আয়তনের এই বন জীববৈচিত্র্যে ভরপুর। নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য ও দুর্ঘটনা এড়ানোর কথা বলে বনাঞ্চল ধংসের সিদ্ধান্ত আত্নঘাতী।

বিকল্প উপায়ে এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তরা। বন উজাড় করার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য ও দুর্ঘটনা এড়াতে উদ্যানের রেললাইনের দু’পাশের গাছ কাটতে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে চিঠি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে সংরক্ষিত এই বনাঞ্চলের ২৫ হাজারের বেশি গাছ কাটা পড়বে বলে জানিয়েছে ওই বিভাগ।

বিপুলসংখ্যক এই গাছ কাটা পড়লে বনাঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ার আশঙ্কা করছে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। তাদের ভাষ্য, উদ্যানটি সরকারঘোষিত সংরক্ষিত এলাকা এবং এই বনাঞ্চল থেকে সব ধরণের গাছ কাটা ও অপসারণ নিষিদ্ধ।

Sent from Samsung Mobile


এ ক্যটাগরির আরো খবর..