× Banner
সর্বশেষ
আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সেউতায় ২৪ ঘণ্টায় ৬০ হাজার অভিবাসীর ঢল, সীমান্তে প্রাণহানি অন্তত ৫৭ পশ্চিমবঙ্গে সন্দেহভাজন হামিদ মন্ডলকে গ্রেপ্তার, ভিআইপি নিরাপত্তা নিয়ে তদন্ত ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের

লস্কর এর দুই সদস্য নিহত

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গিগোষ্ঠি লস্কর ই তৈয়বার দুই সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার সকালে, রাজ্যের হান্দওয়ারা শহরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিন থেকে ৪ জন জঙ্গি ভারি অস্ত্রশস্ত্র নিয়ে ওই এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে পুলিশ সকালে অভিযান চালায়।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আত্মসমর্পণ করতে বললে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে নিহত হয় দুই জঙ্গি।

এছাড়াও, বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..