× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

লবনে আয়োডিন না থাকায় স্মৃতি ওর্প গ্রুপের মালিকের নামে মামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জুন, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (০৭-০৬-১৮):   লবনে আয়োডিন না থাকায় স্মৃতি ওর্পের গ্রুপের মালিকের নামে মেহেরপুর কোর্টে মামলা দায়ের করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শন (দায়িত্ব প্রাপ্ত) তারিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। গতকাল বৃহস্পতিবার নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৮ ধারায় ও তপসিল বর্ণিত ৩নং ক্রমিকে উল্লেখিত ২৫ ধারা মতে মামলা দায়ের করা হয়।

মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী তারিকুল ইসলাম গত ২৫ জানুয়ারি মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুর গ্রামের রতন শেখের ছেলে লবনের পরিবেশক মিনাজুল ইসলাম এর নিকট ২ প্যাকেট লবণ ক্রয় করে । লবনে আয়োডিন আছে কি নেই এটি যাচাইয়ের জন্য সরকারের স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালীতে পাঠানো হয়। লবন পরীক্ষার পর স্মারক নং- জপপ/৪৩৮৬/২০১২/২৬২ তারিখ: ১৫/২/২০১৮ তে লবনে আয়োডিন নেই মর্মে উল্লেখ্য করা হয়।

গত ২৯ মার্চ ২য় বারের মতো পরীক্ষার জন্য পাঠানোর পর ২য় বারও লবনে আয়োডিন নেই এবং ভেজাল লবন বলে রিপোর্ট প্রদান করার পর কোম্পানীর স্বত্বাধিকার সাইফ উদ্দীনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় গতকাল মামলাটি আমলে নিয়ে বিচারক আসামীর বিরুদ্ধে সমন জারি করেন।a


এ ক্যটাগরির আরো খবর..