× Banner
সর্বশেষ
শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর

পিআইডি

লবণ মহালের ইজারামূল্য বৃদ্ধি করা হবে না -ভূমি উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
জাতীয় লবণ মহাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা

সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন ব্যয়, শ্রমমূল্য ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে লবণ মহালের ইজারামূল্য বৃদ্ধি করা হবে না। কক্সবাজারমহেশখালীকুতুবদিয়াচট্টগ্রাম ও সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকায় হাজারো মানুষ এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। লবণ চাষে জমি প্রস্তুত থেকে শুরু করে লবণ সংগ্রহ ও সংরক্ষণ প্রতিটি ধাপেই মানুষের শ্রম অপরিহার্য। এ খাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে, যা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায় বড় ভূমিকা রাখে। বলেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ ভূমি মন্ত্রণালেয়র সভাকক্ষে জাতীয় লবণ মহাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

ভূমি উপদেষ্টা বলেন, লবণ মহালের ইজারামূল্য বৃদ্ধি না করার ফলে উৎপাদন ধারাবাহিক রাখাবাজারে সরবরাহ নিশ্চিত করা এবং মূল্যস্থিতি বজায় রাখা সহজ হবে। লিজ প্রক্রিয়ায় জটিলতামধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য এবং মাঠপর্যায়ে নজরদারির ঘাটতি থাকলে চাষিরা প্রত্যাশিত সুবিধা পান না। দেশে লবণের চাহিদা বৃদ্ধির সাথে সাথে উৎপাদন এলাকা সম্প্রসারণ করতে হবে। ভাষানচরে অনেক পরিমাণ চর জেগেছে যেখানে লবণমহাল করা যেতে পারে। চট্টগ্রামের বাশঁখালি ও কক্সবাজারে আরো লবণমহাল করার মতো যথেষ্ট যায়গা রয়েছে।

তিনি আরো বলেন, লবণ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি অত্যাবশ্যকীয় উপাদান। এটি মৌসুমি শিল্প, নভেম্বর মাসে চাষাবাদ শুরু হয় এবং বর্ষায় চাষ বন্ধ থাকে। জাতীয় স্বার্থে এই উপাদানের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ব্যক্তিমালিকানাধীন লবণ মহাল ইজারা বা নবায়নের ক্ষেত্রে অযৌক্তিকভাবে সেলামি মূল্য বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছেযা এ খাতের জন্য গভীর উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে যৌক্তিক ইজারামূল্য অনুসরণ না করা হলে ঐসব ভূমির উন্নয়ন কর বৃদ্ধি করা হবে।  

উল্লেখ্য, সারা দেশে ৬৯ হাজার ১৯৮ একর জামিতে লবণ চাষ করা হচ্ছে। একাজে ৪২ হাজার চাষি সরাসরি জড়িত। ১২টি লবণ কেন্দ্র ও ২৩০টি লবণ মিল রয়েছে যেখানে লবণ পরিশুদ্ধ করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে খাতভিত্তিক লবণের চাহিদা ছিল; ভোজ্য লবণ ৮.৮৫ লাখ মেট্রিক টন, শিল্পখাতে ৮.৯২ লাখ মেট্রিক টন, মৎস্য খাতে ০.৩৯ লাখ মেট্রিক টন, প্রাণিসম্পদ খাতে ৩.৫০ লাখ মেট্রিক টন মোট পরিশোধিত লবণের চাহিদা ২১.৬৭ লাখ মেট্রিক টন, অপরিশোধিত লবণের চাহিদা ২৬.১০ লাখ মেট্রিক টন। একর প্রতি লবণ উৎপাদন হয় ৩২.৫৪ মেট্রিক টন। কেজি প্রতি লবণ উৎপাদন খরচ ৮.২৯ টাকা ।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সঞ্চালনায় সভায় বিসিকের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়বিসিকের (কক্সবাজার) উপ-মহাব্যবস্থাপকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং অনলাইনে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসক সংযুক্ত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..