× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নোয়াখালী প্রতিনিধি

লন্ডনে আগুনে পুড়ে নোয়াখালী প্রবাসীর  মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১১ মার্চ, ২০২৩
noakhali probashe

লন্ডনের সেডনবার্গ শহরে আগুনে পুড়ে এক নোয়াখালী প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশি সহ আহত হয়েছেন আরও ২৩ জন। নিহত মিজানুর রহমান মাত্র ১৮ দিন আগে জীবিকার সন্ধানে লন্ডনে গিয়েছিলেন।

নিহত মিজানুর রহমান (৪১) নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আবদুর রব মেম্বারের ছেলে।

বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লন্ডনের রয়্যাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।

নিহতের বাবা আবদুর রব মেম্বার বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ২০১৯ সালের প্রথম দিকে দেশে ফিরে আসে মিজান, এরপর থেকে দেশেই ছিলো। ধারদেনার মাধ্যমে ১৬ লাখ টাকা জোগাড় করে গত ২৪ ফেব্রুয়ারি লন্ডনে যায় সে। লন্ডনের সেডনবার্গ শহরে অন্য বাংলাদেশিদের সাথে একটি প্রতিষ্ঠানে কাজ করত। গত শনিবার রাতে কাজ শেষে নিজ বাসায় এসে অন্যদের সাথে ঘুমিয়ে পড়ে মিজান। রাত ১২টার দিকে বাসায় থাকা একটি মোটরচালিত সাইকেলের ব্যাটারি প্রথমে বিষ্ফোরিত হয়। ব্যাটারির আগুন ছড়িয়ে বাসায় থাকা গ্যাস সিলিন্ডারে লাগলে সেটিও বিষ্ফোরিত হয়ে পুরো বাসায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা মিজান সহ ২৪ জন অগ্নিদগ্ধ হয়ে আহত হন। পরে আহতদের উদ্ধার করে লন্ডনের র‌য়্যাল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানের মারা যায়।

স্থানীয় বাসিন্দা আলোক চৌধুরী জানায়, মিজানের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়ি সেনবাগের দক্ষিণ মোহাম্মদপুরে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা খাদিজা আক্তার খুকি বার বার মূর্চা যাচ্ছেন, স্ত্রী, ছেলে ইরফানুর রহমান রাফি ও মেয়ে নুসরাত জাহান সুরাইয়া আহাজারীতে আকাশ বাতাশ ভারী।


এ ক্যটাগরির আরো খবর..