আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ লঞ্চে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরিদল লঞ্চঘাট এলাকা ও আশেপাশে উদ্ধার কার্যক্রম শুরু করে।
এখনো পর্য ন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে নিখোঁজ অনেকে, ৪২ লাশ উদ্ধার করা হয়েছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, লঞ্চে আগুন লাগার পর অনেকে জীবন বাঁচাতে নদীতে লাফ দেন। তাদের মধ্যে কেউ কেউ বেঁচে ফিরলেও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত কাজ করবে।
দেখা যায় নিখোঁজদের সন্ধানে সুগন্ধার তীরে অপেক্ষায় আছেন পরিবারের স্বজনরা।





