× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

লজ্জা থাকলে সিইসি পদত্যাগ করতো

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

‘লজ্জা ও বিবেক থাকলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ পদত্যাগ করতো’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. এমাজউদ্দীন আহমদ।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

নির্বাচন কমিশনারদের কঠোর সমালোচনা করে এমাজউদ্দীন বলেন,‘আমরা বিভিন্নভাবে লক্ষ করেছি আল্লাহ তাআলা এদেরকে লজ্জা বোধ বলতে কিছুই দেয়নি। একটু লজ্জা ও বিবেক বোধ থাকলে নিজেরা পদত্যাগ করে যোগ্য লোকদের কাছে তাদের দায়িত্ব হস্তান্তর করতো। আল্লাহ এদেরকে শুভ বুদ্ধি দিক।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতার কথা উল্লেখ করে এমাজউদ্দীন বলেন,‘৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির আন্দোলনের সময় যত লোক মৃত্যুবরণ করেছিল তার চেয়ে কোনো অংশে কম লোক এই নির্বাচনী সহিংসতায় মৃত্যুবরণ করেনি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী সঠিকভাবে তদন্ত করা হচ্ছে না। আজ হোক কাল হোক যারা এই সহিংসতা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গে তিনি বলেন,‘শুধু পদত্যাগের মাধ্যমেই গভর্ণরের পাপ মোচন হয়নি। এই স্থান থেকে পৃথিবীর আর কোনো দেশে টাকা চুরি হয়নি। তার (আতিউর রহমান) দায়িত্ববোধ থাকলে তিনি সঠিক কথা বলে পদত্যাগ করতেন। যারাই জড়িত থাকুক না কেন আল্লাহ তাদেরকে মাফ করবেন না।

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. এমতাজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান, সংগঠনের সহকারী মহাসচিব আব্দুল্লাহহিল মাসুদ প্রমুখ

 


এ ক্যটাগরির আরো খবর..