× Banner
সর্বশেষ
ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার শৈলকুপায় ৩ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর

লক্ষ্মীপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় সেলি খান

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  আসন্ন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে পছন্দের তালিকায় এগিয়ে আছেন সেলি খান। সেলি খান লক্ষ্মীপুর সদর উপজেলার লাহার কান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী খান পরিবারের মেয়ে। তিনি শিক্ষা জীবন থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর সহযোগিতায় ইতিপূর্বে কয়েকজন মানসিক রোগী চিকিৎসা পেয়ে পুরোপুরি সুস্থ হন, কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধি দৃষ্টি ফিরে পেয়েছেন। এছাড়া প্রায়ই এলাকার অসহায় মেয়েদের বিয়ে দিতে সহযোগিতা করে থাকেন এবং বাল্য বিবাহ বন্ধ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও সাহায্য করেন তিনি ।

তাঁদের পরিবার মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবার হিসেবে সর্বত্র পরিচিত। তাঁর দাদা মুক্তিযোদ্ধা মরহুম সাবের খাঁন,তাঁর জেঠা মুক্তিযোদ্ধা মরহুম হাফিজ খাঁন লাহারকান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জেঠাতো ভাই ইউনুস খাঁন লাহারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া প্রসঙ্গে সেলি খাঁন বলেন,ছোটবেলা থেকে মানবসেবা করতে ভালো লাগতো,সেবার এই পরিধি আরও বৃদ্ধি করার জন্যই আমি প্রার্থী হই। তিনি আরো বলেন,আমার লক্ষ্য সদর উপজেলার  মানুষের কল্যাণে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা এবং উপজেলার উন্নয়নে ভূমিকা রাখা।

সেলি খান লক্ষ্মীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের প্রাক্তন ছাত্রী বিষয়ক সম্পাদক। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা স্নাতকোত্তর সম্পন্ন করেন।


এ ক্যটাগরির আরো খবর..