× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

লক্ষ্মীপুরে ২০ বছর পর কৃষক হত্যা মামলার ২ জনের যাবজ্জীবন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামে শামছুল ইসলাম (৩০) নামে এক কৃষক হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে যাবজ্জীবন দন্ডপ্রাপ্তদের  আরো ৫০ হাজার টাকা করে জরিমানা  অনাদায়ে আরও ১ বছরের সাজার রায় দেন আদালত।
মঙ্গলবার  দুপুর ১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।
দন্ডপাপ্তরা হলেন, লাহারকান্দির তালহাটি গ্রামের মৃত নবী উল্যার ছেলে জয়নাল আবেদীন (৬০) ও আবদুর ছবুরের ছেলে আবুল বাশার (৫০)।
এ মামলার অপর ২ আসামীকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন আবু সিদ্দিক ও ফারুল বেগম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সুত্রে জানা যায়, ১৯৯৬ সালের ২১ সেপ্টেম্বর সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দির তালহাটি গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শামছুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বড় ভাই সাহাব উদ্দিন বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ৫ আসামীর মধ্যে আছিয়া খাতুন নামের একজন রোগাক্রান্ত হয়ে মারা যায়।
নিহত শামছুল ইসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি গ্রামের মৃত আবুল খায়ের পাটোয়ারির ছেলে।

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..