× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে হরতাল সমর্থনকারীদের মিছিল; বাস ভাঙচুর

Dutta
হালনাগাদ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
laxmipur

লক্ষ্মীপুরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো। টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থনকারীরা। এসময় তারা দুইটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে। সকালে শহরের উত্তর তেমুহনী এলাকায় হরতালের সমর্থনে বিএনপির মিছিল শেষে দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আসার আগে পালিয়ে যায় হরতালকারীরা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর তেমুহনী এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে দুটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। জড়িতদের ধরতে অভিযান চলছে। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বেড়ির মাথা এলাকায় শিবিরের নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে ধাওয়া দেয় পুলিশ। সকালে দালাল বাজার, মিয়া রাস্তার মাথা ও ভবানীগঞ্জ এলাকায়সহ বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ করে বিএনপিসহ সমমনা দলগুলো।
অন্যদিকে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে তিন চাকার ছোট যানবাহন চলাচল করছে।


এ ক্যটাগরির আরো খবর..