লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবলুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়ন আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক দিদার হোসেন বাবলুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে সাড়ে বসুরহাট বাজার প্রধান সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বাবুল আনসারীর সঞ্চালনায়, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন।
তিনি বলেন, চরশাহী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক দিদার হোসেন বাবলুকে বসুরহাট বাজারে হত্যার উদ্দেশে বর্বরোচিত হামলা চালিয়ে তার ডানপায়ে গুলি করে চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইয়াবা সম্রাট রিয়াজ ডাকাত ও তার গ্রুপের লোকজন। আমরা এ হামলার সুষ্ঠ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ সময় আরও বক্তব্য দেন- লক্ষ্মীপুর সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক আবুল হাসেম, চরশাহী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম রবিন, সাবেক যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোরশেদ, দিদার হোসেন বাবলুর বড়ভাই শহীদ আলম লিঠন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শহীদুল ইসলাম রোকন প্রমুখ।

মানববন্ধনে চরশাহী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।