× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মজুচৌধুরী হাটে কেপিআই নিরাপত্তা প্রশাসনের উচ্ছেদ অভিযান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
নিরাপত্তা প্রশাসনের উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী হাট এলাকায় রহমতখালী খালের রেগুলেটরসংলগ্ন অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) নিরাপত্তা নির্দেশনার আলোকে রেগুলেটরের দুই পাশে ৩০ মিটার এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৪ জুন) সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, আনসার, পাউবোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ এপ্রিল অবৈধ দখলদারদের ১৫ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ফারিয়া আজাদ আনিকা, শাখা কর্মকর্তা শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা অভিযানে অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন, “কেপিআই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে রেগুলেটর সংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। সরকারি জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো কোনোভাবেই বরদাশত করা হবে না। পর্যায়ক্রমে অন্য জায়গাগুলোরও দখল মুক্ত করা হবে।”
স্থানীয় বাসিন্দারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং পানি চলাচলে স্বাভাবিকতা ফিরবে বলেও মনে করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..