× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিএনপি নেতা ও কলেজ ছাত্রের লাশ উদ্ধার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
লক্ষ্মীপুরে বিএনপি নেতা ও কলেজ ছাত্রের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, সোমবার রাতে রায়পুর থানার সংলগ্ন মাস্টারপাড়া এলাকার ভাড়াবাসা থেকে জয়ন্ত পাল (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়ন্ত পাল চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া গ্রামের পাল বাড়ীর কিশোর পালের ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা রায়পুর শহরে আগরবাতির ভ্রাম্যমান ব্যবসায়ী।
নিহত বিএনপি নেতা পারিবারিক হতাশা থেকে সোমবার রাতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়েছে। এর আগে ইউসুফ আলী বুলু রাড়ী ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।’
বাবুরহাট এলাকার লোকজন জানান, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। এতে হতাশা থেকে ইউসুফ সোমবার রাতে আত্মহত্যা করেন।
উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে দেখতে এসেছি। কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। রাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে এ ঘটনা ঘটান।
রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, সোমবার রাতে পৃথক বিএনপি নেতা ও কলেজ ছাত্রের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। দোকান মালিকের কিছু টাকা নিয়ে মায়ের বকুনি খেয়ে কলেজ ছাত্র এবং পরকীয়ার জের ধরে বিএনপি নেতার আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..