× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ডাকাতির চেষ্টা, শিক্ষিকার শৌর চিৎকারে রক্ষা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
লক্ষ্মীপুরে ডাকাতির চেষ্টা

লক্ষ্মীপুর সদরের চররুহিতা ইউনিয়নের ঘোষের পুকুরপাড় হামিদ উল্লাহ ভূঁইয়া বাড়িতে সোমবার গভীর রাতে সঙ্ঘবদ্ধ ডাকাতেরা ব্যাংকার মো: মারুফ হোসেন চৌধুরীর বসত ঘরের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে।
রাত দুইটার দিকে ডাকাত চক্রের সদর দরজার ভেতর বাহির মোট চারটি ছিটকিনির তিনটি খুলে ফেলে। অপর একটি খোলার সময় মারুফের বোন মাদ্রাসা শিক্ষিকা ওয়াহিদা আক্তার লিমাবটের পান।লিমা দেখেন ডাকাত চক্র বাহির থেকে দেশীয় অস্ত্র দিয়ে দরজার শেষ ছিটকিনিটা খোলার চেষ্টা করছে। এমন দৃশ্য দেখে লিমা শৌর চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত চক্র পালিয়ে যায়।
প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী হাফেজ আব্দুর রহমান, স্থানীয় দোকানদার মোঃ শাহ আলম, মোঃ পারভেজ ও আজগর এ প্রতিবেদককে বলেন-‘রাত ২টার দিকে আমরা লিমার শৌর চিৎকার শুনে দৌড়ে এসে দেখে দরজার ছিটকিনি ভেঙে ফেলা হয়েছে। ডাকাতরা পালিয়ে গেছে।’
মাদ্রাসা শিক্ষিকা ওয়াহিদা শারমীন লিমা বলেন- ‘ডাকাত চক্র দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করলে আমি বাতি জ্বালিয়ে শৌর চিৎকার দিলে ডাকাতরা পালিয়ে যায়।’
ব্যাংকার মারুফ হোসেন বলেন -‘আমি চাকরির সুবাদে বাড়ীর বাহিরে থাকি। সংঘবদ্ধ ডাকাত চক্র আমার বসত করে দরজার ছিটকিনি ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। আমার বোন টের পেয়ে শৌর চিৎকার দিলে ডাকাত চক্র পালিয়ে যায়।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ বলেন ‘এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ডাকাতির বিষয়ে খতিয়ে দেখা হবে।’


এ ক্যটাগরির আরো খবর..