× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

লক্ষ্মীপুরে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

admin
হালনাগাদ: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক আবদুল মান্নান হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন।

এসময় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ৫ জনের প্রত্যককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়।

এছাড়া একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৪ আসামীকে অব্যাহতি দেয় আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন, আলাউদ্দিন, আবদুল আজিজ, রিয়াজ হোসেন, ফয়সাল ও নূর আলম। এদের মধ্যে আলাউদ্দিন ও নূরে আলম পলাতক রয়েছেন।

২০১২ সালের ১১ই ডিসেম্বর রায়পুরের চরপাতা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আলাউদ্দিন ও আবদুল আজিজের নেতৃত্বে কৃষক আবদুল মান্নানকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে তারা।

আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একই দিনে নিহতের ছেলে মো. রাজু বাদী হয়ে আলাউদ্দিনকে প্রধান আসামী করে ১০জনের নাম উল্লেখ করে রায়পুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৩ সালে জুন মাসে ৯জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন।


এ ক্যটাগরির আরো খবর..