× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী সামাদ স্কুলের রিইউনিয়ন অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বুধবার, ১৯ জুন, ২০২৪
সামাদ স্কুলের রিইউনিয়ন

লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন-২০২৪। এতে অংশগ্রহণ করেছেন হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সামাদ স্কুল ক্যাম্পাস এলাকায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিদ্যালয়টির স্মৃতিচারণে থিম সং পরিবেশনের পর উদ্বোধন করা হয় রিইউনিয়ন-২০২৪।

রিইউনিয়ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন – প্রাক্তন শিক্ষার্থী  ও দেশবরেণ্য প্রখ্যাত নাট্যকার রামেন্দু মজুমদার, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ বিভিন্ন পেশার হেভিওয়েট ব্যক্তিরা। এসব মানুষকে এক মঞ্চে এর-আগে কখনও দেখা যায়নি। অবশ্য এ ব্যক্তিরা বিদ্যালয়টির বিভিন্ন ব্যাচের কৃতি সন্তান।

এছাড়াও যারা দীর্ঘ দিন চেষ্টা চালিয়ে আজকের এ রিইউনিয়ন সফল করছেন তারা হলেন – রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক টুটুল চক্রবর্তী, রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পদে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব কামরুল হাসান ও সদস্য সচিব পদে থাকা লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।


এ ক্যটাগরির আরো খবর..