লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালকে গণ সংবর্ধনা দিয়েছে সদর উপজেলার আমানীলক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় এই সংবর্ধনা দেওয়া হয়। শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল কামাল মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি একেএম শাহজাহান কামাল এমপি।
স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, পার্শ্ববর্তী খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতা জয়নাল আবেদীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা যুবলীগের সদস্য মাসুদুর রহমান শিপন, খিলপাড়া ইউপি সদস্য জসীম উদ্দিন, স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুর রহমান ও আব্দুল হামিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য শাহজাহান কামাল বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এ সময় বিদ্যালয়ের বিপুল সংখ্যাক ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।