× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

লক্ষ্মীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। (আজ) বুধবার দুপুরে পৌর শহরের পিটিআই সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। যুবকটি মানসিক প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের কলেজ রোডের পিটিআই সংলগ্ন এলাকার একটি পুকুরে ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার মোঃ শাহ নেওয়াজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..