× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৪দিনের বই মেলা শুরু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ৪দিনের বই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ মেলার উদ্ধোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন। এতে ৫৪টি স্টল বসে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা এলজিইডির নর্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম, কফিল উদ্দিন কলেজের উপাধ্যক্ষ সরকার জোবায়েদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, জেলা জাতিয় পাটির সহ সভাপতি সামছুউদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য কামাল হোসেন, বর্তমান কমিটির সদস্য দেলোয়ার হোসেন, আলাউদ্দিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ বাবলু প্রমূখ। শুক্রবার সন্ধ্যায় মেলা শেষ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খাঁন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আবদুল কুদ্দুস, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মাইটিভির প্রতিনিধি আলী হোসেন, বিজয়টিভির প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন ও শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..