× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ২৬ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় স্থানীয় ক্যামব্রিজ সিটি কলেজ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সরকার অনুমোদিত জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের রেজিষ্ট্রেশনভূক্ত মাল্টিমিডিয়া আই.টি ইনষ্টিটিউট শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ ও এই সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিষ্ঠানের পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সনদ বিতরণের এই সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসাবে বক্ত্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি মো. আলী হোসেন। ইনষ্টিটিউটের প্রশিক্ষক আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ক্যামব্রিজ সিটি কলেজের পরিচালক এনামুল হক রতন, বেগম অজিফা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আকবর ও আল-বাশার একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মহিউদ্দিন প্রমুখ।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬ জন ছাত্র-ছাত্রীর মধ্যে অতিথিবৃন্দ সার্টিফিকেট বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..