× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

লক্ষ্মীপুরের কমলনগরে মৃতদেহ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ১২ মার্চ, ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে আবদুর রব (৩৫) নামে স্থানীয় এক গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ভূলুয়া নদীর অদুরে একটি ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় তাকে হত্যা করা হয় বলে ধারনা করছে স্থানীয়রা।

নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত রব উপজেলার চর কাদিরা ইউনিয়নের মৃত আবদুল হাসেমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সফিক উল্যাহসহ এলাকাবাসী জানান, সকালে গরু ব্যবসায়ীর লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের ধারনা রাতে ফজুমিয়ার হাট বাজার থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আব্দুর রব নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার বুকে ও বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..