× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি(অ আ আবীর আকাশ)

লক্ষীপুরে চাঁদার দাবিতে বসত ঘরে হামলা-নারী ও শিশুসহ আহত-৪

ACP
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০২২
চাঁদার দাবিতে বসত ঘরে হামলা-নারী ও শিশুসহ আহত

লক্ষ্মীপুরে এক লাখ টাকা চাঁদার দাবিতে বসত করে হামলা চালিয়ে দরজা জানালা রান্নাঘর ও গরু ঘর ভাঙচুর করে। এই সময়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছে। দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের এক রুমে আটকে রেখে কুক্ষিগত করে আলমারি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সদরের চররুহিতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে নিজামের কাছে একই এলাকার আব্দুল মতিনের ছেলে মাসুদ এক লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে মাসুদ তার সঙ্গীয় ক্যাডার আরজু(৩৮),মৃত সুলতান আহমেদের ছেলে জহির(৪২) ও তাজুল ইসলাম(৪৮),বাহারের ছেলে কাউসার(২৫) ও আখতার হোসেন(২০) সঙ্ঘবদ্ধ হয়ে শুক্রবার দুপুরে অতর্কিত হামলা চালায়।
এ সময় মাসুদ ইট পাটকেল মেরে জানালার গ্লাস, শোকেসের গ্লাস সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। নিজাম (৪৫),নিজামের স্ত্রী ইয়াসমিন বেগম (৪০),মেয়ে শান্তা আক্তার(২০) ও দুই বছরের দুধের শিশু আয়ানকে পিটিয়ে রুমে আটকে রেখে চাবি নিয়ে আলমারি থেকে নগদ এক লাখ ৪৭ হাজার টাকা, আট আনা ওজনের সোনার হার, ৬ আনা ওজনের সোনার কানের দুল ও ৩ ভরি ওজনের সোনার নেক্লেস নিয়ে যায় বলে নিজাম ও তার স্ত্রী কন্যা অভিযোগ করেন। এ সময় দুর্বৃত্তরা রান্নাঘর ও গরু ঘর ভেঙেচুরে নিয়ে যায়।
জানা গেছে, মাসুদ একাধিক মামলার আসামি। সে চররুহিতা ইউনিয়নে ক্যাডার বাহিনী পুষে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে পূর্বের অন্যান্য মামলার নং সিআরজেড ৯৪৯/২০ বাদী বিলকিস বেগম। সিআর ১০৩৮ বাদী মুস্তাফিজুর রহমান আবু, সিআর ১৫/২১ বাদী মোস্তাফিজুর রহমান আবু, সিআর ৭৩০/২২ বাদী আব্দুল মতিন, সিআর ১০৪২/২১.
জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিলে ঘটনাস্থলে সদর থানা পুলিশ পরিদর্শন করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা করায়। যার রেজিস্ট্রেশন নং ৫৭২৩/১১. ৫৭১৫/১৩. ৫৭১৪/১২. ৫৭১৬/১৪.
অভিযুক্ত মাসুদের বক্তব্য নেয়ার জন্য তার ঘরে গেলে ঘরের দরজায় তালা ঝুলতে দেখা। এতে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপসহকারী পুলিশ পরিদর্শক মোমিন এ প্রতিবেদককে জানিয়েছেন তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এদিকে নিজাম ও তার স্ত্রী সন্তান আতঙ্কে রয়েছে বলে তারা জানিয়েছেন। যে কোনো সময় মাসুদ তার সঙ্গীও ক্যাডার নিয়ে এসে হামলা চালাতে পারে বলেও জানান নিজাম। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..