× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ মার্চ, ২০১৯

কক্সবাজারের পেকুয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে আটটি বন্দুক ও ২০টি গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদি হাসান জানান, মগনামা লঞ্চঘাট এলাকায় জলদস্যুরা অবস্থান করছে এমন খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে জলদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে অজ্ঞাত দুজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

মেজর মেহেদি হাসান আরও জানান, নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..