× Banner
সর্বশেষ

কুড়িগ্রামের রৌমারীতে মুহূর্তেই প্লাবিত ১০টি গ্রাম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
রৌমারীতে প্লাবিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহর রক্ষা বাঁধের ২০ মিটার অংশ ভেঙে গেছে। ব্রহ্মপুত্র নদের পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির মারাত্মক এ অবনতি ঘটেছে।

বুধবার সন্ধ্যা ৬টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ৮৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রৌমারীর শহর রক্ষা বাঁধ ভেঙে ১০টি গ্রামসহ উপজেলা পরিষদ চত্বর ও হাট-বাজারে বন্যা পানি প্রবেশ করায় অন্তত লক্ষাধিক মানুষ নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে। এতে উপজেলা সদরে সঙ্গে ছয়টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সন্ধ্যায় রৌমারী উপজেলা শহর বন্যার হাত থেকে রক্ষায় ফৌজদারী বেড়িবাঁধটি বন্দবেড় জলিলের কুড়া নামক স্থানে প্রবল পানির তোড়ে মুহূর্তের মধ্যে ২০ মিটার অংশ ভেঙে যায়। এতে উপজেলা সদরে দ্রুতগতিতে বন্যার পানি প্রবেশ করে সরকারি, বেসরকারি অফিস আদালত, রৌমারী হাট-বাজারের দোকান ঘর, কলেজপাড়াসহ অন্তত মুহূর্তেই প্লাবিতমুহূর্তেই প্লাবিত হয়ে পড়েছে।

রৌমারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মেজবাহুল আলম জানান, রৌমারী শহর রক্ষার জন্য রৌমারী উপজেলা পরিষদ থেকে বন্দবের ইউনিয়ন পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার বাঁধটি নির্মাণ করে এলজিইডি। ২০১৯ সালেও বাঁধটি ৪০ মিটার অংশ ভেঙে গেলে সেটি সংস্কার করা হয়েছে।

নতুন করে জলিলের কুড়া নামক স্থানে পানির চাপ অনুভুত হওয়ায় সেখানে কয়েকদিন ধরে বালুর বস্তা ও জিও ব্যাগ ফেলে আটকানোর চেষ্টা করা হলেও সন্ধ্যায় বাঁধটির ২০ মিটার অংশ ধসে যায়। ব্রহ্মপুত্র নদে পানি বাড়ার কারণে সোনাভরি নদীতেও প্রবল স্রোত সৃষ্টি হওয়ায় বাঁধ ভেঙে বন্যার পানি উপজেলা শহরে ঢুকতে শুরু করেছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান জানান, উপজেলা শহর রক্ষায় বন্যা নিয়ন্ত্রণ ফৌজদারী বেড়িবাঁধটি রক্ষায় জিও ব্যাগে মাটি ভরাট করে ফেলাসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। বন্যার পানি বাড়া অব্যাহত থাকায় ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশ করে বাঁধটি বন্দবেড় জলিলের পুকুরপাড় নামক স্থানে ভেঙে দ্রুত গতিতে উপজেলা শহরে পানি প্রবেশ করছে।


এ ক্যটাগরির আরো খবর..